Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজশাহীতে মাটি খুঁড়ে লুট হওয়া পিস্তল উদ্ধার

মাটির দুই ফুট নিচে পোঁতা অবস্থায় লুট হওয়া পিস্তল উদ্ধার করে র‌্যাব

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৫:১৫ পিএম

রাজশাহীতে মাটি খুঁড়ে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব। গত শনিবার (৫ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়।

পিস্তলের সঙ্গে একটি ম্যাগজিন ও গুলিও উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

সোমবার (৭ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, ছাত্র আন্দোলনের সময় কিছু দুষ্কৃতিকারী থানা থেকে লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি লুকিয়ে রেখেছে; এমন খবর পেয়ে র‌্যাবের দল রাতেই অভিযান চালায়।

অভিযানে টিকাপাড়া মহল্লায় একটি বালুর স্তূপ খুঁড়ে প্রায় দুই ফুট গভীরে মাটির নিচে পোঁতা অবস্থায় একটি ৭.৬২ মিমি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, একটি সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধার কার অস্ত্র, ম্যাগাজিন ও গুলি বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার করা পিস্তলটি সম্পর্কে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, “এটি পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তবে কোন থানা থেকে এটি লুট হয়েছিল তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ পিস্তলের গায়ে থাকা নম্বরে ঘষা-মাজার চিহ্ন রয়েছে। ফলে অস্ত্রটি কোন থানার সেটি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।”

   

About

Popular Links

x