জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে গ্রেপ্তার দুইজনকে জামালপুর আদালতে পাঠানো হত।
এর আগে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজন হলেন- নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুনসর আলী মঞ্জু (৬০) ও তার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক বায়জিদ হোসেন কাঞ্চন (৩০)।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মুনসর আলী মঞ্জু ও বায়জিদকে গ্রেপ্তার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ডেভিল হান্ট অপারেশনে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



