Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেমরায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নির্মাণাধীন ভবনে চোর সন্দেহে মারধর, হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৪:৫০ পিএম

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে, মৃত যুবকের বয়স প্রায় ২৫ বছর।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে ডেমরার শাপলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) কাকন মিয়া বলেন, “সকালে খবর পাই যে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। সেখানে গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবকের নির্মাণাধীন ভবনটিতে চুরি করতে গিয়েছিলেন। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার পরনে ছিল কালো গেঞ্জি ও জিনস প্যান্ট।”

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

   

About

Popular Links

x