Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাইলস্টোনের দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু

৩০ জনের মৃত্যুর খবর জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৪:১৪ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ জনে, আর সবমিলিয়ে এ দুর্ঘটনায় মৃত্যু হলো ৩০ জনের।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ৩০ জনের মৃত্যুর খবর জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এর আগে, আজ বেলা ১টা ৫০ মিনিটের দিকে মাহতাব মারা যায় বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, “নিহত শিক্ষার্থীর নাম মাহতাব রহমান (১৫)। তার শ্বাসনালীসহ শরীরের ৮৫% দগ্ধ হয়েছিল। মাহতাবের শ্বাসনালীসহ শরীরের ৮৫% দগ্ধ হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা গেছে।”

ইংরেজি মাধ্যমের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব কুমিল্লার দেবিদ্বার উপজেলার মিনহাজুর রহমানের একমাত্র ছেলে। সে উত্তরায় পরিবারের সঙ্গে থাকত।

মাহতাবের বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া ঘটনার পর জানিয়েছিলেন, তিনিই প্রতিদিন মাহতাবকে স্কুলে আনা-নেওয়া করতেন। সোমবারও ছেলেকে আনতে গিয়েছিলেন, কিন্তু বিমান বিধ্বস্ত হয়ে আগুনে দগ্ধ হয় সে। পরে সেনাবাহিনী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

   

About

Popular Links

x