Monday, July 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন

তিন সদস্যের নতুন কমিশনে একজন নারী তথ্য কমিশনার থাকবেন

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১২:৪১ পিএম

তথ্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অল্প সময়ের মধ্যেই কমিশন গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

শনিবার (২৬ জুলাই) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, "তথ্য অধিকার আইন, ২০০৯"-এর আওতায় একজন প্রধান তথ্য কমিশনার ও দুজন তথ্য কমিশনার নিয়ে তথ্য কমিশন গঠিত হবে। সেই সঙ্গে দুই তথ্য কমিশনারের মধ্যে অন্তত একজন নারী কমিশনার থাকবেন বলেও উল্লেখ করা হয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে দেশে তথ্য অধিকার নিশ্চিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ হবে।

 

   

About

Popular Links

x