Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিয়ন্ত্রণ হারিয়ে ফুটবল খেলার মাঠে বাস, অটোরিকশাচালক নিহত

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১০:২৬ এএম

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ফুটবল খেলার মাঠে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি যাত্রীবাহী বাস। এ সময় বাসটির চাপায় গিয়াস উদ্দিন (৪৩) নামের এক অটোরিকশাচালক নিহত হন। এ দুর্ঘটনায় মাঠে থাকা আরও পাঁচজন দর্শক আহত হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) বিকেলে মুরাদনগর উপজেলার সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই দুর্ঘটনা ঘটে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহত গিয়াস উদ্দিন মুরাদনগর উপজেলার দুলারামপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। এ সময় ইলিয়টগঞ্জ এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে ঢুকে দর্শকদের ওপর উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ দর্শকরা বাসটি ভাঙচুর করেন।

এতে আহতরা হলেন- দুলারামপুর গ্রামের কাশেম মিয়ার ছেলে গোলাম রাব্বানী (১৮), গকুলনগর গ্রামের আবদুস সোবহান মিয়ার ছেলে শাহ জালাল (৪৫), দড়িকান্দি গ্রামের রশিদ মিয়ার ছেলে সাইদুল ইসলাম (৩০), মুরাদনগর গ্রামের অনিল চন্দ্র বর্মণের ছেলে হৃত্তিক চন্দ্র বর্মণ (২০), কামারচর গ্রামের বারেক মিয়ার ছেলে দুধ মিয়া (৫৬)।

   

About

Popular Links

x