Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভাড়া বাসা থেকে চবির ছাত্রদল কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

পড়াশোনার পাশাপাশি তিনি শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৭:২৫ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ভাড়া বাসা থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম লাবিবা লামিয়া তানহা। তিনি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

সোমবার (২৮ জুলাই) সকালে নিজ কক্ষে লাবিবাকে ওড়নার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তার মা–বাবা।

লাবিবা লামিয়া তানহা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাবিবার লাশ হস্তান্তর করেছে পুলিশ।

লাবিবার সহপাঠী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, লামিয়া তার মা-বাবার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের সামনের একটি ভাড়া বাসায় থাকতেন। মা-বাবার একমাত্র সন্তান ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি চবির ইয়ং ইকোনমিস্ট সোসাইটি এবং ক্যারিয়ার ক্লাবেরও সদস্য ছিলেন।

সহপাঠীরা জানিয়েছেন, প্রথম বর্ষের পরীক্ষায় ছয়টি কোর্সে অকৃতকার্য (ফেল) হওয়ায় পরের শিক্ষাবর্ষে উঠতে (ড্রপ আউট) ব্যর্থ হন। এ নিয়ে লামিয়া দুশ্চিন্তায় ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কোরবান আলী সংবাদমাধ্যমকে বলেন, “আমরা দুপুর ১২টার দিকে খবর পাই। তখন পুলিশ ও মেডিকেলের এক নারী চিকিৎসক নিয়ে ঘটনাস্থলে যাই। পরিবারের ভাষ্য, সকালে ঘুম থেকে উঠে দরজা বাইরে থেকে লক দেখে চাবি দিয়ে খুলে তারা লাবিবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।”

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা বলেন, “আমাদের কাছে এটি আত্মহত্যা বলেই মনে হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

   

About

Popular Links

x