Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

যান্ত্রিক ত্রুটি, মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের একটি ফ্লাইট

উড্ডয়নের এক ঘণ্টা পর ফ্লাইটটি পুনরায় শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১১:০০ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দাম্মাম রুটের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত এসেছে।

সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টা ৩৩ মিনিটে দাম্মামের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজি-৩৪৯ ফ্লাইটটি এক ঘণ্টার মতো আকাশে ওড়ার পর ঘণ্টাখানেক পর বিকেল ৪টা ৩৩ মিনিটে ঢাকায় ফিরে আসে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ দিয়ে, যার ধারণক্ষমতা প্রায় সাড়ে ৪০০। ফ্লাইটে যাত্রী সংখ্যাও ছিলও প্রায় পূর্ণ। উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ায় পাইলট ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে এয়ারলাইন্সটির জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্বে) আল মাসুদ খান জানান, বিমানটির কেবিন প্রেশারের একটি বিপদ সংকেত পান বৈমানিক। এ পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে বৈমানিক বিমানটি ঢাকার ফেরত আনেন।

তিনি আরও বলেন, ‘‘যাত্রীদের অন্য একটি বিমান এরই মধ্যে দাম্মামের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আর ফেরত আসা বিমানটি বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ দেখেছে। সব ঠিক থাকলে উড়োজাহাজটি দিয়ে রাতে অন্য ফ্লাইট চালানো হবে।”

   

About

Popular Links

x