Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন করতে বলল মার্কিন দূতাবাস

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৭:৫৩ পিএম

যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এই নির্দেশনা দেওয়া হয়।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, “যোগ্যতাসম্পন্ন আন্তর্জাতিক শিক্ষার্থীরা দ্রুত তাদের ‍স্টুডেন্ট ভিসার জন্য অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করুন, যেন ভিসাপ্রক্রিয়াকরণে পর্যাপ্ত সময় পাওয়া যায়।”

 

এছাড়া শিক্ষার্থীদের যেকোনো তথ্যের জন্য মার্কিন দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষাবিষয়ক সেবাদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সময়মতো ভিসার জন্য আবেদন করলে ভিসা প্রক্রিয়াকরণে অপ্রত্যাশিত বিলম্ব এড়ানোর জন্য দূতাবাস থেকে এমন বার্তা দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x