Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ থেকে টিসিবির ট্রাকে মিলবে পণ্য, দাম কত

রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

আপডেট : ১১ মে ২০২৬, ১০:৩০ এএম

 ‍ট্রাকে নিয়মিত বিক্রয়ের পাশাপাশি পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে আবারও কার্যক্রম শুরু করছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১১ মে) থেকে ২১ মে পর্যন্ত এই ট্রাক সেল চলবে। 

সোমবার (১১ মে) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রাজধানীর আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন। 

রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে।

আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে প্রতিদিন ঢাকা মহানগরীতে ৫০টি (ঢাকা জেলাসহ), চট্টগ্রাম মহানগরীতে ২০টি (চট্টগ্রাম জেলাসহ), অন্য ছয়টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬ টি জেলায় ১০টি করে ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। 

প্রায় ৭২ লাখ টিসিবির কার্ডধারী পরিবারের কাছে মে মাসে প্রায় ৩৪, ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রয় করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। 

   

About

Popular Links

x