রোজাকে সামনে রেখে আজ সোমবার থেকে আবারও শুরু হচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম। এই ট্রাকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর পাওয়া যাবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রামে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামাল হোসেন।
নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৪ অক্টোবর থেকে ঢাকা মহানগরের ৫০টি ও চট্টগ্রাম মহানগরের ২০টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি। গত ৩১ ডিসেম্বরের পর এ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এর ৪০ দিন বাদে সাশ্রয়ী মূল্যে পণ্য বিপণন শুরু করল টিসিবি।
নিম্নআয়ের উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া যেকোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।
একজন ক্রেতা এক দফায় সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। পণ্যগুলোর নির্ধারিত দাম পড়বে, ভোজ্যতেল প্রতি লিটার ১০০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬০ টাকা, চিনি প্রতি কেজি ৭০ টাকা, ছোলা প্রতি কেজি ৬০ টাকা, খেজুর প্রতি ৫০০ গ্রাম ১৫৫ টাকা।
অন্যান্য বিভাগীয় শহর ও কিছু জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি কার্যক্রম অতি দ্রুত শুরু হবে বলেও জানিয়েছে টিসিবি।



অনিয়মের অভিযোগে টিসিবি’র ৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল