Sunday, September 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

কার্ডধারীদের কাছে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

একজন ভোক্তা সর্বোচ্চ দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৭:১০ পিএম

ঢাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পরিবার কার্ডধারীদের কাছে ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার থেকে এই কার্যক্রম শুরু হবে।

রবিবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, একজন ভোক্তা সর্বোচ্চ দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত কয়েক বছরের আলোকে ও পেঁয়াজের খারাপ মৌসুমের বিবেচনায় আগামীকাল থেকে পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর কার্ডধারী ভোক্তাদের কাছে পেঁয়াজ বিক্রয় করা হবে।

এ কার্যক্রম টিসিবির আমদানি করা পেঁয়াজ দেশে আসা সাপেক্ষে সরবরাহ করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন।

সাধারণত টিসিবি পরিবারের কার্ডধারীদের কাছে চিনি, সয়াবিন তেল এবং মসুর ডাল বিক্রি করা হয়। কোনো কোনো মাসে চালও বিক্রি করা হয়েছে। বর্তমানে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

বেশ কিছুদিন ধরেই দেশে পেঁয়াজের দাম বেড়েছে। ঢাকাসহ দেশের অনেক এলাকায় দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ৭০ থেকে ৭৫ টাকায়।

   

About

Popular Links

x