Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গ্রামীণ ব্যাংকের সুদহার নিয়ে হাইকোর্টের রুল

বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কেন করা হবে না তা জানতে চাওয়া হয়েছে

আপডেট : ১৮ মে ২০২৬, ০৩:৪৬ পিএম

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার দেশের বাণিজ্যিক ব্যাংকের সুদের হারের সঙ্গে কেন সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে, দেশর ভূমিহীন ঋণগ্রহীতাদের ওপর আরোপিত এই সুদের হারকে কেন শোষণমূলক হিসেবে গণ্য করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান ও ব্যারিস্টার ফাতেমা চৌধুরী।

রুলে জানতে চাওয়া হয়েছে, মাইক্রোক্রেডিট কর্মসূচির আওতায় গ্রামীণ ব্যাংক যে সুদের হার আরোপ করে—যা নির্ধারিত বাণিজ্যিক ব্যাংকগুলোর তুলনায় অত্যন্ত “বেশি ও শোষণমূলক”, সেই সুদের হার কমানোর জন্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না।

এর আগে, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ ব্যবস্থার উচ্চ সুদহারকে বাণিজ্যিক ব্যাংকের সুদের হারের সঙ্গে সামঞ্জস্য করতে জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান।

   

About

Popular Links

x