Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকার বেশি

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে খেলাপি ঋণ বাড়ার তথ্য জানা গেছে

আপডেট : ০২ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম

তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে ডিসেম্বর প্রান্তিকের তুলনায় মার্চ প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৮ কোটি টাকা।

চলতি বছরের মার্চ মাস শেষে দেশের তফসিলি ব্যাংকে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২.২৬%।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এসব তথ্য জানান। 

গত ডিসেম্বর প্রান্তিক শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা।  

বর্তমানে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণ ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা।

রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি। এসব ব্যাংকে খেলাপি ঋণের হার বিতরণ করা ঋণের প্রায় ৪৬%। তবে এসব ব্যাংকে আগের প্রান্তিকের চেয়ে জানুয়ারি-মার্চ প্রান্তিকে খেলাপি ঋণ কমেছে। সব মিলিয়ে ওই সব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৩ লাখ ২৬ হাজার ৬৮৬ কোটি টাকা।

   

About

Popular Links

x