Friday, June 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

শুক্রবার দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন দাম কার্যকর হয়েছে

আপডেট : ১২ জুন ২০২৬, ১১:৪৪ এএম

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম ৪,৪৩২ টাকা এবং রুপার দাম ৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শুক্রবার (১২ জুন) থেকে দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও বিশুদ্ধ রুপার দামে পতনের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২,১৮,৩৫০ টাকায়। এছাড়া ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ২,০৮,৪৩৬ টাকা, ১৮ ক্যারেট সোনা ১,৭৮,৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১,৪৫,৫০৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

গত ১০ জুন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের মূল্য সমন্বয় করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২,২২,৭৮২ টাকা নির্ধারণ করেছিল। নতুন ঘোষণায় সেই নির্ধারিত দামে আরও কমেছে।

অন্যদিকে দেশের বাজারে স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রূপার দাম। বাজুস জানায়, নতুন দরে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪,৮৪১ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপা ৪,৬০৭ টাকা, ১৮ ক্যারেট রুপা ৩,৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২,৯৭৪ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।  

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজার এবং স্থানীয় কাঁচামালের দামের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে বারবার পরিবর্তন হচ্ছে।

   

About

Popular Links

x