Sunday, June 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক

 রবিবার (১৪ জুন) সকালে ইসলামী ব্যাংকের চলতি হিসাবে এ টাকা দেয় বাংলাদেশ ব্যাংক

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৩:৪১ পিএম

টাকার সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার (১৪ জুন) সকালে ইসলামী ব্যাংকের চলতি হিসাবে এ টাকা দেয় বাংলাদেশ ব্যাংক।

ফলে ব্যাংকটির চেক নিষ্পত্তি কার্যক্রম আবার স্বাভাবিক হয়েছে।

সম্প্রতি, আমানত উত্তোলনের চাপ বেড়ে যাওয়ায় ব্যাংকটিতে নগদ অর্থের সংকট তীব্র হয়। এ পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা সহায়তা চেয়েছিল ইসলামী ব্যাংক।

প্রসঙ্গত, ঈদ-উল-আজহার আগে শেষ কর্মদিবসে ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে ব্যাংকটির পাঁচ পরিচালকই বাংলাদেশ ব্যাংক নিয়োগকৃত স্বতন্ত্র পরিচালক।

এ নিয়ে  “সচেতন গ্রাহক ফোরাম” নামে একটি সংগঠনের ব্যানারে ব্যাংকটির চেয়ারম্যান অপসারণসহ সাত দফা দাবিতে আন্দোলনও চলমান রয়েছে।

   

About

Popular Links

x