Wednesday, August 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়িয়েছে ১,২৫০ কোটি টাকা

মার্চেন্ট সংখ্যার দিক থেকে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে এমএফএস প্রতিষ্ঠান বিকাশ

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৩:৩৩ পিএম

দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে চালু হওয়া বাংলা কিউআর জুলাই মাসে পেমেন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক হাজার ২৫০ কোটি টাকা। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে ৪০ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। 

জানুয়ারিতে এ পরিমাণ ছিল ২১২ কোটি টাকা, জুনে মোট লেনদেন দাঁড়িয়েছিল ৮৪৫ কোটি টাকায়, মে মাসে ৪৭৯ কোটি, এপ্রিলে ১৯৯ কোটি, মার্চে ২২৯ কোটি এবং ফেব্রুয়ারিতে ২১৮ কোটি টাকা। অর্থাৎ সাত মাসের ব্যবধানে এ প্ল্যাটফর্মে লেনদেন প্রায় ছয়গুণ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বর্তমানে ব্যাংক ও এমএফএসসহ মোট ৩৭টি প্রতিষ্ঠান বাংলা কিউআর নেটওয়ার্কে যুক্ত হয়েছে। গত ১ আগস্ট পর্যন্ত নিবন্ধিত মার্চেন্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ লাখ ২৫ হাজার ১৩৩টি। মাত্র এক সপ্তাহ আগে, ২৫ জুলাই এ সংখ্যা ছিল ২২ লাখ ৫৫ হাজার ৫৪১। অর্থাৎ এক সপ্তাহেই নতুন করে যুক্ত হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫৯২টি মার্চেন্ট।

গত ১ জুলাই থেকে সব ব্যাংক ও এমএফএসের কিউআরভিত্তিক মার্চেন্ট পেমেন্ট বাংলা কিউআরের আওতায় আনা বাধ্যতামূলক করা হয়।  ফলে একজন গ্রাহক একটি মাত্র কিউআর স্ক্যান করেই যে কোনো অংশগ্রহণকারী ব্যাংক বা এমএফএস ব্যবহার করে মূল্য পরিশোধ করতে পারছেন।

মার্চেন্ট সংখ্যার দিক থেকে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে এমএফএস প্রতিষ্ঠান বিকাশ। 

 

   

About

Popular Links

x