Saturday, October 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাইবার ঝুঁকি এড়াতে তৃতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপিতে শনাক্ত হওয়া নিরাপত্তা ত্রুটির কারণে আরও কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ পিএম

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে শনাক্ত হওয়া নিরাপত্তা ত্রুটির কারণে বাংলাদেশ ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে।  

সম্ভাব্য সাইবার ঝুঁকি এড়াতে এবং নিজেদের প্রযুক্তি ব্যবস্থার নিরাপত্তা যাচাই করতে এসব ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকেও ওয়েবসাইটগুলো বন্ধ পাওয়া যায়। 

বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার থেকে তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছে। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এসবিএসি ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ওয়েবসাইট বন্ধ করে  দেয়। নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শেষে ওয়েবসাইটগুলো আবার চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। 

গত ২২ অক্টোবর পিএইচপির নিরাপত্তা ত্রুটি নিয়ে জরুরি সতর্কবার্তা জারি করে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট। এতে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সার্ভারে পিএইচপি ব্যবহার করা হচ্ছে কি না, ব্যবহৃত সংস্করণ ঝুঁকিপূর্ণ কি না, তা যাচাই এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

পিএইচপি ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরিতে বহুল ব্যবহৃত একটি প্রোগ্রামিং ভাষা। এতে নিরাপত্তা ত্রুটি থাকলে সংশ্লিষ্ট ওয়েবসাইট ও সার্ভার সাইবার ঝুঁকিতে পড়তে পারে।

   

About

Popular Links

x