Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শনিবার ব্যাংক খোলা

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার সুবিধার্থে শনিবার সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখা সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার কথা বলা হয়েছে 

আপডেট : ১৬ জুন ২০২২, ০৬:৪২ পিএম

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার সুবিধার্থে আগামী শনিবারও (১৮ জুন) সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখা সীমিতসংখ্যক লোকবল দিয়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যাংকের শাখা ও উপশাখা সারা দেশে খোলা রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার পাঠিয়েছে।

এতে বলা হয়, হজ ব্যবস্থাপনার স্বার্থে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পূর্ণ দিবস ব্যাংক খোলা রাখতে হবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো।

বৃহস্পতিবার গভর্নরকে এ বিষয়ে চিঠি পাঠায় ধর্ম মন্ত্রণালয়। চিঠিতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলো আগামী শনিবার খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, এর আগেও ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে কেন্দ্রীয় ব্যাংক শনিবার ব্যাংক খোলা রাখতে বলে। গত ১১ জুন ও ২৮ মে শনিবারও হজ সংশ্লিষ্ট শাখা খোলা রাখা হয়।

   

About

Popular Links

x