Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাড়তে পারে মোবাইল ফোনের দাম

ভ্যাট অব্যাহতি সুবিধা কমানোয় বাড়তে পারে মোবাইল ফোনের দাম

আপডেট : ০২ জুন ২০২৫, ০৫:৫৬ পিএম

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের ভ্যাট অব্যাহতি সুবিধা কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এসব পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোন।

সাধারণত বাজেটে যেসব শুল্ক-কর প্রস্তাব করা হয়, তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। ফলে শুল্ককর বাড়লে দাম বেড়ে যেতে পারে।

প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে। এছাড়াও বাজেটে অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে। ভ্যাট অব্যাহতি সুবিধা কমানোয় বাড়তে পারে মোবাইল ফোনের দাম।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এই কর নির্ধারণের ঘোষণা দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সংসদ না থাকায় এবারের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হয়েছে। এটি দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।

এর আগে সকালে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের অর্থ বিল অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও অন্যান্য উপদেষ্টা উপস্থিত ছিলেন।

সংসদ না থাকায় আগামী ৩০ জুন রাষ্ট্রপতি বাজেট অধ্যাদেশে সই করবেন, ১ জুলাই কার্যকর হবে নতুন বাজেট। তবে বাজেটের অনেক অংশ, বিশেষ করে ট্যাক্স ও কাস্টমস সংক্রান্ত বিষয়গুলো ২ জুন উপস্থাপনের দিন থেকেই কার্যকর হবে।

টাইমলাইন: জাতীয় বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ১৭:৫৬
বাড়তে পারে মোবাইল ফোনের দাম
০২ জুন ২০২৫, ১৫:৩৫
   

About

Popular Links

x