Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাজেটে প্রায় দ্বিগুণ বরাদ্দ পাচ্ছে মেট্রোরেল

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও মহাসড়ক বিভাগের জাতীয় বাজেটে বরাদ্দ পেয়েছে ডিএমটিসিএল

আপডেট : ০২ জুন ২০২৫, ০৮:১৩ পিএম

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যোগাযোগ খাতের প্রায় সব বিভাগেই বরাদ্দ কমেছে। তবে রাজধানীতে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জন্য প্রস্তাবিত বরাদ্দ প্রায় দ্বিগুণ করা হয়েছে।

সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এই বাজেট পেশ করেন।

মেট্রোরেল নির্মাণ ও পরিচালনা করছে সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও মহাসড়ক বিভাগের জাতীয় বাজেটে বরাদ্দ পেয়েছে ডিএমটিসিএল।

জাতীয় বাজেটের প্রস্তাবিত নথিপত্র বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরে ডিএমটিসিএলের জন্য বরাদ্দ ছিল ৬ হাজার ৬০৫ কোটি ৮১ লাখ টাকা। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ সংস্থার জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ১১ হাজার ৪৬৯ কোটি ৫৩ লাখ টাকা, যা আগের চেয়ে ৪ হাজার ৮৬৩ কোটি ৭২ লাখ টাকা।

ডিএমটিসিএল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও মহাসড়ক বিভাগের আওতায় এ বরাদ্দ পাবে।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এখন মেট্রোরেলে নিয়মিত যাত্রী পরিবহন হচ্ছে। মতিঝিলের ট্রেন কমলাপুরে যাওয়ার পথে আছে। সেই সঙ্গে ঢাকায় আরও পাঁচ লাইনে মেট্রোরেল নির্মাণকাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে।

টাইমলাইন: জাতীয় বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ২০:১৩
বাজেটে প্রায় দ্বিগুণ বরাদ্দ পাচ্ছে মেট্রোরেল
০২ জুন ২০২৫, ১৫:৩৫
   

About

Popular Links

x