২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ডিজিটাল অর্থনীতিতে বড় পরিবর্তন দেখা গেল। অনলাইনে পণ্য বিক্রির কমিশনের ওপর ভ্যাট তিনগুণ বাড়িয়ে ১৫% নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (২ জুন) পেশ করা বাজেটে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
লিখিত বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, “অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার ৫% থেকে বাড়িয়ে ১৫% নির্ধারণ করা হয়েছে। এর ফলে অনলাইনে কেনাকাটায় খরচ বাড়বে।”
নতুন এই ভ্যাট হার কার্যকর হলে দেশের ই-কমার্স প্ল্যাটফর্ম ও বিক্রেতাদের ওপর চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



