একটু সেজেগুজে বাইরে যেতে পছন্দ করেন প্রায় প্রতিটি নারী। আর তাদের সাজগোজের অন্যতম অনুষঙ্গ লিপস্টিক। পছন্দানুযায়ী নানা রংয়ের লিপিস্টিক ঠোঁট রাঙিয়ে থাকেন নারীরা। তবে এ বছর প্রসাধনীর অন্যতম এই অনুষঙ্গের পেছনে গুণতে হতে পারে বাড়তি টাকা।
সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক-কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এসব পণ্যের মধ্যে রয়েছে লিপিস্টিকও।
সাধারণত বাজেটে যেসব শুল্ক-কর প্রস্তাব করা হয়, তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। ফলে শুল্ককর বাড়লে দাম বেড়ে যেতে পারে।
ঠোঁট, চোখ ও মুখমণ্ডলে ব্যবহৃত প্রসাধন আমদানিতে শুল্কায়ন মূল্য অনেকটাই বাড়ানো হয়েছে। ফলে এসব পণ্য আমদানি থেকে বাড়তি কর আদায় হবে। দামও বেড়ে যেতে পারে।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অন্তর্বর্তী সরকারের প্রথম ও দেশের ইতিহাসে ৫৪তম বাজেট ঘোষণা করেছেন সালেহউদ্দিন আহমেদ।



নিয়মিত গাঢ় লিপস্টিক লাগালে কি ঠোঁট কালো হয়?