Sunday, September 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু, যেসব কাগজপত্র রাখতেই হবে

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ১ম বর্ষের ক্লাস শুরু হবে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে আজ রবিবার (২০ সেপ্টেম্বর)।

এর আগে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে চূড়ান্ত ফল প্রকাশিত হয়। 

আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীরা নির্ধারিত কলেজে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে পারবে। 

পরে আগামী ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে একাদশ শ্রেণির ১ম বর্ষের ক্লাস শুরু হবে।

অন্যদিকে, এসএসসি পাস করেও প্রায় ৩,০৯,৯৭৭ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন প্রক্রিয়ায় আবেদন করেনি। মোট পাস করা শিক্ষার্থীর হিসাবে এই সংখ্যা প্রায় ২৭%।

যেভাবে দেখা যাবে চূড়ান্ত ফল

একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ প্রবেশ করে শিক্ষার্থীরা চূড়ান্ত ফল দেখতে পারবে। 
এছাড়া অনলাইন আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হয়েছে।
আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মনোনীত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম।

প্রয়োজনীয় যেসব কাগজপত্র রাখতেই হবে 

এসএসসি পরীক্ষার অনলাইন মার্কশিটের কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, দুই থেকে চার কপি সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি, অনলাইন আবেদন নিশ্চায়নের কপি এবং শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল ফোন নম্বর।

ভর্তি ফি

এবার একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানভেদে সর্বনিম্ন ফি ১,৫০০ টাকা এবং সর্বোচ্চ ৮,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এমপিও ও নন-এমপিও, বাংলা ও ইংরেজি ভার্সন এবং বিভাগীয় শহর ও মফস্বল এলাকার প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ভর্তি ফি ভিন্ন হবে।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে সর্বোচ্চ ভর্তি ফি ৫ হাজার টাকা। 
ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন বা বিভাগীয় শহরের প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সর্বোচ্চ ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকার এমপিওভুক্ত কলেজে সর্বোচ্চ ১,৫০০ টাকা ভর্তি ফি নেওয়া যাবে।

নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। জেলা সদর এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকায় বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ টাকা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

   

About

Popular Links

x