Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৪:৪২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

সংবাদ সন্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন জানান, একই দিনে বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনও অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি আবাসিক হলে। ভোট গণনা শেষে ফলাফল সেদিনই ঘোষণা করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী-

আচরণবিধি প্রকাশ: ৩১ জুলাই
খসড়া ভোটার তালিকা প্রকাশ: ৬ আগস্ট
ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি: ৭ আগস্ট এবং ১০-১২ আগস্ট
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১৪ আগস্ট
মনোনয়নপত্র বিতরণ: ১৭-১৯ আগস্ট
মনোনয়নপত্র দাখিল: ২১, ২৪ ও ২৫ আগস্ট (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত)
মনোনয়নপত্র বাছাই: ২৭-২৮ আগস্ট
প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ: ৩১ আগস্ট
মনোনয়নপত্র প্রত্যাহার: ২ সেপ্টেম্বর
প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ৪ সেপ্টেম্বর
ভোট গ্রহণ: ১৫ সেপ্টেম্বর

বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

   

About

Popular Links

x