Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

থ্রি ইডিয়টস সেকেন্ড ভার্সনে থাকছে ‘ফোর ইডিয়টস’ 

আগের সিনেমার পরিচিত চরিত্রগুলোর সঙ্গে থাকবে ভিকি কৌশল

আপডেট : ০৫ মে ২০২৬, ০৪:৩৭ পিএম

বলিউডের কালজয়ী সিনেমা থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েল ঘিরে আবারও আলোচনা তুঙ্গে। যেখানে অভিনয় করেছিলেন আমির খান, শরমন জোশি এবং আর মাধবন। 

সোমবার (৪ মে) পিঙ্কভিলারে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, থ্রি ইডিয়টস ছবির অন্যতম অভিনেতা আমির খান নিজেই জানিয়েছেন, এর পরবর্তী কিস্তি তৈরির কাজ এগোচ্ছে। 

পিঙ্কভিলারের প্রতিবেদন থেকে জানা যায়, সিক্যুয়েলের গল্পে একটি নতুন মোড় আনা হচ্ছে। আগের তিন ‘ইডিয়ট’-এর সঙ্গে এবার যোগ হতে পারে চতুর্থ একজন চরিত্র, যেখানে দেখা যেতে পারে ভিকি কৌশলকে। এক কথায় ‘ফোর ইডিয়ট’ এর ভূমিকায় দেখা যেতে পারে ভিকি কৌশলকে। 

শোনা যাচ্ছে, এই চরিত্রে অভিনয়ের বিষয়ে তিনি আগ্রহী এবং ইতোমধ্যে আমির খান ও পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। 

এমনকি প্রাথমিকভাবে ভিকি কৌশল সম্মতিও জানিয়েছেন, যদিও সবার সময় মিলিয়ে নেওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ। 

এছাড়া, আগের ছবির পরিচিত চরিত্রগুলোকেই আবার দেখা যাবে, তবে গল্পটি এগোবে ১০ বছর পরের সময়কে কেন্দ্র করে। আমির খানও আবার ফুংসুখ ওয়াংডু চরিত্রে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেছেন। 

ভিকি কৌশলকে শেষবার দেখা গেছে ২০২৫ সালের সফল ছবি ‘ছাবা’-তে। বর্তমানে তিনি সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজ নিয়ে ব্যস্ত, যেখানে তার সঙ্গে রয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। 

   

About

Popular Links

x