আমাদের সমাজে একটা ধারণা প্রচলিত আছে। বিয়ের পরেই নারীদের মা হওয়া উচিত। অনেক ডাক্তার, বিশেষজ্ঞরাও নারীদের নির্দিষ্ট বয়সের মধ্যেই সন্তান নেওয়ার উপদেশ দিয়ে থাকেন।
তবে, সমাজের প্রচলিত ধারণা বদলানোর চেষ্টা করেছেন বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী। তারা দেখিয়েছেন, মাতৃত্বের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই।
তাদের মধ্যে কেউ স্বাভাবিকভাবে, কেউ আইভিএফের মাধ্যমে, আবার কেউবা সারোগেসির সাহায্যে মা হয়েছেন। ৪০ বছর বয়সের পর মাতৃত্ব নিয়ে প্রচলিত ধারণা বদলাতে এবং নারীদের অনুপ্রাণিত করতে তাদের গল্প তুলে ধরা হচ্ছে-
ক্যাটরিনা কাইফ
২০২৫ সালে ৪২ বছর বয়সে প্রথম সন্তান ভিহান কৌশলের মা হন ক্যাটরিনা কাইফ। স্বামী ভিকি কৌশলের সঙ্গে তার জীবনে শুরু হয় মাতৃত্বের নতুন অধ্যায়।
কারিনা কাপুর
২০২১ সালে ৪০ বছর বয়সে দ্বিতীয় সন্তান জেহাঙ্গার আলী খানের জন্ম দেন কারিনা কাপুর খান। এর আগে ২০১৬ সালের ২০ ডিসেম্বর জন্ম নেয় কারিনা কাপুর ও সাইফ আলী খানের প্রথম সন্তান তৈমুর আলী খান।
বিপাশা বসু
২০২২ সালে ৪৩ বছর বয়সে মেয়ে দেবীর মা হন বিপাশা বসু। স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে এটি ছিল তাদের প্রথম সন্তান। গর্ভাবস্থার নানা অভিজ্ঞতা, আনন্দ, ধৈর্য ও কৃতজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বিপাশা।
নেহা ধুপিয়া
২০২১ সালে ৪১ বছর বয়সে ছেলে গুরিকের জন্ম দেন নেহা ধুপিয়া। স্বামী অঙ্গদ বেদির সঙ্গে এটি তার দ্বিতীয় সন্তান। এই দম্পতির প্রথম সন্তান মেয়ে মেহরের জন্ম ২০১৮ সালে।
শিল্পা শেঠি
২০১২ সালে শিল্পা শেঠি প্রথম সন্তান ভিয়ানের মা হন। এরপর ২০২০ সালে ৪৪-৪৫ বছর বয়সে সারোগেসির মাধ্যমে কন্যাসন্তান সামিশাকে স্বাগত জানান।
প্রীতি জিনতা
৪৬ বছর বয়সে যমজ সন্তান জয় ও জিয়ার মা হন প্রীতি জিনতা। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে তাদের জন্ম হয়।



