Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কবীর সুমনের সঙ্গে দ্বৈতকণ্ঠে গাইবেন আসিফ!

গানের কথা, ‘আসিফ এখন একান্নোয়, কবীর চলছে তিয়াত্তর, চলতে চলতে রাত ফুরোয়, রাত পেরোলেই আসবে ভোর’

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০৩:২৩ পিএম

সম্প্রতি ঢাকার মঞ্চ মাতিয়ে গেলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কন্ঠশিল্পী কবীর সুমন। তার সেই গানের রেশ না কাটতেই আবারও দেশে খবরের শিরোনামে তিনি। এবার সঙ্গে যোগ দিলেন দেশের আরেক জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর।

কবীর সুমনের কথা ও সুরে আগেও গান করেছিলেন আসিফ আকবর। আবারও একসঙ্গে পাওয়া যাবে দু'জনকে। তবে এবার একটু ভিন্ন আঙ্গিকে। কবীর সুমনের সঙ্গে দ্বৈতকণ্ঠে গাইবেন আসিফ।

সোমবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে আসিফ নিজেই সেই খবর জানিয়েছেন।

ফেসবুকে দেওয়া পোস্টে আসিফ লিখেছেন, “আলহামদুল্লিল্লাহ। কোনো উপাধির ধার ধারেন না শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন। কারণ তিনি কবীর সুমন। আমার ক্ষুদ্রসঙ্গীত জীবনে উনার সান্নিধ্য পেয়েছি। আজ আমার ক্যারিয়ারে যুক্ত হলো একটি সফলতার পালক। হ্যাঁ, কবীর সুমন চেয়েছেন আমি যেন তার সাথে ডুয়েট গান করি। এই গানটি নিয়ে উনার উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত।”

আসিফ আরও লেখেন, “জীবনে হয়তো কোনোদিন কিছু ভালো কাজ করেছিলাম। হয়তো ময়মুরুব্বী বন্ধুস্বজনদের দোয়া ছিল… মহান আল্লাহ ধাপে ধাপে আমাকে সফলতা দিয়েই যাচ্ছেন- শোকর আলহামদুলিল্লাহ।”

“আসিফ এখন একান্নোয়, কবীর চলছে তিয়াত্তর, চলতে চলতে রাত ফুরোয়, রাত পেরোলেই আসবে ভোর”-গানের কথার এটুকু অংশ আসিফ শেয়ার করেছেন। এরসঙ্গে জানিয়েছেন, এটি সঙ্গীতায়োজনে করছেন উজ্জ্বল সিনহা। আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশ হতে যাওয়া গানটির করবে ই মিউজিক ও রেকর্ডিং করা হবে বাংলা ঢোল স্টুডিওতে।

   

About

Popular Links

x