Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন ওয়েব সিরিজে মিম

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত এই ওয়েব সিরিজে মিমের বিপরীতে থাকবেন এফএস নাঈম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০৩:২৯ পিএম

গেল বছর যেন ছিল বিদ্যা সিনহা মিমের রাজত্ব। “পরাণ” এবং “দামাল” সিনেমা দিয়ে বড় পর্দায় আলো ছড়িয়েছেন তিনি। মুক্তির অনেকদিন পেরিয়ে গেলেও এখনও প্রেক্ষাগৃহে সমানতালে চলছে সিনেমা দুটি।

নতুন বছরে ঢালিউড ছাড়িয়ে টলিউডেও কাজ শুরু করেছেন তিনি। টলিউড সুপারস্টার জিতের বিপরীতে মানুষ সিনেমার শুটিংয়ে বর্তমানে কলকাতাতে অবস্থান করছেন এই অভিনেত্রী।

রূপালি পর্দার পর মিম এবার বাজিমাত করতে যাচ্ছেন ওটিটিতেও। দৈনিক সমকালের অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়, নাম চূড়ান্ত না হওয়া নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন মিম। সানী আনোয়ার পরিচালিত ওয়েব সিরিজটি নির্মিত হবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য। এখানে মিমের বিপরীতে থাকবেন এফএস নাঈম।

নতুন ওয়েব সিরিজে অভিনয়ের প্রসঙ্গে কলকাতায় থাকা মিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে আমি এখনই বিস্তারিত জানাতে পারব না। এটা প্লাটফর্ম থেকেই আনুষ্ঠানিকভাবে জানাবে। তবে হইচই-এর গল্প বলার ধরন আমার ভালো লাগে। প্লাটফর্মটির সঙ্গে যুক্ত হয়ে কাজ করলে ভালো কিছুই হবে।”

নতুন এই ওয়েব সিরিজ নিয়ে পরিচালক সানী সানোয়ারও আপাতত আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি। তিনি জানান, হইচই থেকেই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

   

About

Popular Links

x