Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিমানবন্দরে হঠাৎ মুখোমুখি চঞ্চল-মাশরাফি, অতঃপর...

এয়ারপোর্টে হঠাৎ দেখা, ‘ভাই আমার' বলে জড়িয়ে ধরা...

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০৫:১৮ পিএম

দুই ভুবনের মানুষ তারা। দুজনই দেশের জনপ্রিয় তারকা। স্বীয় ক্ষেত্রে অনন্য অবদানের মাধ্যমে তারা জনসাধারণের মনে জায়গা করে নিয়েছেন। দেশের সীমানা পেরিয়ে তাদের তারকাখ্যাতি পৌঁছেছে আন্তর্জাতিক মহলেও।

একজন চঞ্চল চৌধুরী; যিনি মঞ্চ, ছোট-বড় পর্দায় অসাধারণ অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। অন্যজন, মাশরাফি বিন মুর্তজা; যিনি ক্রিকেট মাঠে আলো ছড়িয়ে সাংসদ হিসেবে দাপিয়ে বেড়াচ্ছেন রাজনীতির ময়দান।

বিমানবন্দরে একরকম হুট করেই চঞ্চল এবং মাশরাফির দেখা হয়ে যায়। দেখা হওয়ার পর বাংলাদেশের জনপ্রিয় এ দুই তারকা “ভাই আমার” বলে একে অপরকে জড়িয়ে ধরেন। আবেগঘন এ স্মৃতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন চঞ্চল।   

বুধবার (১৫ মার্চ) ফেসবুকে দেওয়া এক পোস্টে চঞ্চল চৌধুরী বলেন, “এই তো সেদিন এয়ারপোর্টে হঠাৎ দেখা, ‘ভাই আমার' বলে জড়িয়ে ধরা….. অনেক বেশী আপন করে নেয় এই মানুষটা…. এই তো আমাদের ক্যাপটেন ম্যাশ….. মাশরাফি বিন মুর্তজা।”


অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, তিন দিন আগে বিমানবন্দরে হঠাৎ মাশরাফির সঙ্গে চঞ্চলের দেখা হয়েছিল। সেখানেই বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়কের সঙ্গে সেলফি তোলেন এ অভিনেতা।

কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবন ও কর্ম অবলম্বনে নির্মিত “পদাতিক” সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। এছাড়া, সামনে ওটিটি প্ল্যাটফর্ম চরকির “ওভারট্রাম্প” ওয়েব সিরিজেও দেখা যাবে এ অভিনেতাকে।

অন্যদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল সিলেট স্ট্রাইকার্স। যদিও রানারআপ হয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়। বর্তমানে সংসদ সদস্য ব্যস্ত সময় পার করছেন মাশরাফি।

   

About

Popular Links

x