Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জিমিনকে টপকে নতুন উচ্চতায় সুগা

বিটিএসের সঙ্গে দীর্ঘ এক দশকের পথচলায় প্রথমবারের মতো একক অ্যালবাম নিয়ে এসেছেন এ দক্ষিণ কোরিয়ান গায়ক

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ০৫:০৮ পিএম

বিশ্বের প্রায় সব দেশেই জনপ্রিয়তা রয়েছে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের। ব্যান্ডটির সঙ্গে সুগার পথচলা দীর্ঘ এক দশকের। বিটিএসের সদস্য হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন এ দক্ষিণ কোরিয়ান গায়ক।

এর আগে বিটিএসের একাধিক সদস্যের একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। সেই ধারাবাহিকতায় শুক্রবার (২১ এপ্রিল) সুগার প্রথম একক অ্যালবাম “ডি-ডে” প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকেই সেটি কিনতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন শ্রোতারা।

শুধু তাই না, প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ১০ লাখ ৭০ হাজার কপি বিক্রির মাইলফলক ছুঁয়েছে “ডি-ডে” অ্যালবামটি। কোনো শিল্পীর প্রথম একক অ্যালবাম ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বিক্রির তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে অ্যালবামটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইয়োনহ্যাপ।

এ মাইলফলক ছুঁতে দক্ষিণ কোরিয়ার আরেক গায়ক এবং বিটিএসের আরেক সদস্যকে জিমিনকে পেছনে ফেলেছেন সুগা। গত মাসে প্রকাশিত হওয়া জিমিনের প্রথম একক অ্যালবাম “ফেস” ১০ লাখ ২১ হাজার কপি বিক্রি হয়েছিল। তবে, মাত্র ২৪ ঘণ্টায় সে রেকর্ড ছাড়িয়ে যাওয়া “ডি-ডে” অ্যালবামের বিক্রি শেষ পর্যন্ত কতদূর যাবে, তা এখনই অনুমান করা যাচ্ছে না।

সুগার প্রথম একক অ্যালবাম “ডি-ডে” এ “হ্যাগাম”, “পিপল পার্ট ২”, “ডি-ডে”,  “হাহ্”, “অ্যামিগডালা”, “এসডিএল”সহ মোট ১০টি গান রয়েছে। গানগুলোর কথা লেখার পাশাপাশি সুরও করেছেন সুগা নিজেই। এর মধ্যে “পিপল পার্ট ২” ও “হ্যাগাম” গান দুটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় মিউজিক স্ট্রিমিং সার্ভিস মেলনের তালিকায় যথাক্রমে ৪ ও ৩৭ নম্বর অবস্থানে রয়েছে।

   

About

Popular Links

x