Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মৃত্যুর ১৫ বছর পর মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা

‘জীবন যন্ত্রণা’ সিনেমাটি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধে একদল যৌনকর্মীর যোগ দেওয়া নিয়ে। এতে অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি প্রমুখ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২০ পিএম

প্রয়াত চিত্রনায়ক মান্নার শেষ সিনেমাটি মুক্তির অপেক্ষায় ছিল অনেক দিন। বিভিন্ন জটিলতায় বারবার তা পিছিয়ে যাচ্ছি। তবে সেই অপেক্ষার অবসান হলো।

আগামী ১৫ ডিসেম্বর “জীবন যন্ত্রণা” শিরোনামে সিনেমাটি মুক্তি পাবে। প্রযোজক খোরশেদ আলম খসরু গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপদে এটি তৈরি করা হয়েছে।

আলম খসরু জানান, মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমার কারণেই বিজয় দিবস উপলক্ষে “জীবন যন্ত্রণা” মুক্তির পরিকল্পনা করা।

খসরু জানান, “লীলামন্থন” নাম দিয়ে সিনেমার কাজ শুরু হয়। এরপর নামে ২০১১ সালে সেন্সরে জমা দেওয়া হলে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছাড়পত্র পেতে দেরি হয়। পরবর্তীতে নানা জটিলতায় সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি।

“জীবন যন্ত্রণা” সিনেমাটি নির্মিত হয়েছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে একদল যৌনকর্মীর যোগ দেওয়া নিয়ে। এতে আরও অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।

   

About

Popular Links

x