Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

বেনারসে প্রেমের গানের শুটিংয়ে শাকিব-সোনাল

সিনেমাটির গল্পের পাশাপাশি চমক থাকছে গানেও

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১০:০২ পিএম

ভারতের উত্তর প্রদেশের বেনারসে চলছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা “দরদ”র শুটিং। অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান।

সিনেমার প্রথম ঝলক প্রকাশের পর থেকে চলছে বেশ আলোচনা।এবার সিনেমাটির গানের দৃশ্যের শুটিংয়েও নজর কাড়লেন শাকিব-সোনাল জুটি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেনারসে এই দুই তারকার প্রেমের গানের শুটিং অংশ নেন বলে পরিচালক অনন্য মামুন নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি স্টার।

এর আগে এই সিনেমা সম্পর্কে শাকিব খান বলেছিলেন, “দরদ সিনেমাটির সবচেয়ে শক্তিশালী জায়গা হলো সিনেমাটির গল্প। একজন সাইকোপ্যাথের প্রেমের গল্প এটি। স্বাভাবিকভাবেই গল্পে নতুনত্ব রয়েছে।”

সিনেমাটির গল্পের পাশাপাশি গানেও চমক থাকছে বলে জানান অন্যন্য মামুন।

“দরদ” সিনেমায় ভারতের রাহুল দেব, পায়েল সরকার, রাজেশ শর্মা, বিশ্বজিৎ চক্রবর্তী আর অলোক জৈন। বাংলাদেশ থেকে ইমতু রাতিশ, ইলিনা শাম্মি, রিও, সাফা মারিয়া, আমির সিরাজীসহ আরও অনেকে অভিনয় করছেন।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনায় আছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। সিনেমাটি বাংলা, হিন্দি, তামিল, মালয়ালমসহ ছয় ভাষায় তৈরি হবে। একযোগে ৩২ দেশে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। 

   

About

Popular Links

x