Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাসপাতালে ভর্তি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

জ্যোতিকা জ্যোতি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের জটিলতাসহ নানাবিধ অসুস্থতায় ভুগছেন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম

অভিনেত্রী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক জ্যোতিকা জ্যোতি অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (২৬ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম।

জ্যোতিকা জ্যোতি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের জটিলতাসহ নানাবিধ অসুস্থতায় ভুগছেন। মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে আসেন পরিচালক ও নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল।

চিকিৎসকদের সূত্র অনুযায়ী, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির শরীরে রক্তের প্রদাহ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ও কিডনি সংক্রমণসহ নানাবিধ উপসর্গ এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে। তার যথাযথ চিকিৎসা এবং রোগ নির্ণয় প্রক্রিয়া চলছে।

বর্তমানে তিনি অ্যান্ডোক্রাইনোলজিস্ট (ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ) ও মেডিসিন বিশেষজ্ঞ এর তত্ত্বাবধানে রয়েছেন। আগামী ৪৮ ঘন্টা অবজারভেশনে থাকবেন তিনি। 

   

About

Popular Links

x