Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিচ্ছেদের পরেও যে কারণে একসঙ্গে থাকেন আমির-কিরণ

কেন একসঙ্গে থাকছেন তা সম্প্রতি একটি শো’তে জানিয়েছেন কিরণ রাও

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৩ পিএম

কিরণ রাও এখন আর আমিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ নন। বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে অনেকদিন। তবু একসঙ্গেই থাকেন। দুজনের এই লিভ টুগেদার কেন- তা নিয়ে বলিউডে আছে আলোচনা, গল্পের ডালপালা। তবে সেসব নিয়ে উদ্বিগ্ন নন এই দুই তারকা। নিজেদের স্বস্তিতে একসঙ্গেই থাকছেন তারা। 

প্রথম স্ত্রী রিনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বেশ মুষড়ে পড়েন আমির। ঠিক সেই সময় কিরণ রাও আসেন তার জীবনে। হাত ধরেন আমির। একসঙ্গে পথ চলেছেন দীর্ঘদিন। তবে সে সম্পর্কও টেকেনি। ভেঙে যায় বিবাহ বন্ধন। বিয়ে ভাঙলেও দু’জন একে-অপরের থেকে হারিয়ে যাননি। সুসম্পর্ক বজায় রেখেছেন।

শুধু কিরণ নয়, প্রথম স্ত্রী রিনার সঙ্গেও বেশ যোগাযোগ আছে আমিরের। মেয়ে ইরা খানের বিয়েতে বাবার ভূমিকা যথাযথভাবে পালন করেছেন আমির। তার সঙ্গে ছিল দুই স্ত্রীই। মেয়ের বিয়েতে এক ফ্রেমে ধরা দিয়েছেন সবাই মিলে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেই ছবি ভাইরাল হয়েছে মুহূর্তেই।  

রিনার সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও আমির আপাতত কিরণের সঙ্গেই থাকছেন। বিবাহবিচ্ছেদ হয়েছে মানেই সম্পর্কে তিক্ততা আনতে হবে, এমন চিন্তার মধ্যে নেই কিরণ-আমির দুজনেই। কেন একসঙ্গে থাকছেন তা সম্প্রতি একটি শো তে জানিয়েছেন এই তারকা। কিরণের ভাষায়, ‘‘আমির এখন আমার খুব ভালো বন্ধু। একজন কাছের বন্ধুর সঙ্গে যতটা যোগাযোগ থাকে, আমাদেরও তাই আছে। আমরা এখনও একটি পরিবারের মতোই থাকি।’’ 

একই বিল্ডিংয়ের আলাদা দুটি ফ্ল্যাটে থাকেন আমির-কিরণ। বিচ্ছেদের পরে যে বন্ধুত্ব অটুট রাখা যায়, সেটা খুব ভালো করে জানেন আমিরও। দাম্পত্য সম্পর্কের অবনতির প্রভাব ছেলের ওপর পড়তে দিতে চান না দুজনের কেউই। সেই জন্যেই নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হলেও কাছাকাছি থাকার চেষ্টা করেন বলেও জানান তিনি।  

   

About

Popular Links

x