ছবির মহাতারকাকে এতক্ষণে চিনে ফেলেছেন? হ্যাঁ ভক্ত হলে, আপনার ধারণাই সত্যি। তিনি জেমস। বাংলা রক গানের মহাতারকা। মাহফুজ আনাম জেমসের জন্ম ১৯৬৪ সালের ২ অক্টোবর।
জেমসের বাবা ছিলেন মোজাম্মেল হক ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। মা জাহানারা খাতুন গৃহিণী। সরকারি চাকরিজীবী বাবা জেমসের সঙ্গীত সাধনা পছন্দ করতেন না। সেজন্য কৈশোরেই তিনি বাড়ি থেকে পালান।
ইন্টারনেট থেকে সংগৃহীত ছবিটি তোলার সঠিক দিন-তারিখ জানা না গেলেও ধারণা করা হয়, গানের জন্য বাড়ি থেকে পালানোর আগে বাবা-মায়ের সঙ্গে সুন্দর এই মুহূর্তটি ফ্রেমবন্দি করা হয়েছিল।
২০২৩ সালের ২২ এপ্রিল সকালে ইউটিউবে জেমসের সর্বশেষ গান “সবই ভুল” প্রকাশিত হয়। ভক্তদের কাছে তিনি “গুরু”। লাখো ভক্ত গুরুর পথ চেয়ে আছেন নতুন গানের আশায়। তাদের আকাঙ্ক্ষা, গতবারের মতো এবারের ঈদের আনন্দে আলাদা মাত্রা যোগ করবে গুরুর নতুন গান।



জন্মদিনে জেমসকে নিয়ে ব্যক্তিগত নৈবেদ্য
রকদেবতার জন্মদিনে...