Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘জংলি’তে সিয়ামের সঙ্গী বুবলী

পরিচালক বলছেন, ‘জংলি’ ছবির গল্পের সঙ্গে সিয়ামের বিপরীতে বুবলীই বেশি মানানসই

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১০:১৯ পিএম

চলচ্চিত্র পাড়ায় ঈদ-উল-ফিতরের আমেজই এখনও শেষ হয়নি। এর মাঝেই ঈদ-উল-আজহার সম্ভাব্য ছবি নিয়ে শুরু হয়েছে আলোচনা। ঈদ-উল-আজহার জন্য “তুফান”, “জংলি”সহ বেশ কয়েকটি বড় বাজেটের ছবির ঘোষণা এসেছে। শাকিব খানকে নিয়ে এক সপ্তাহ আগে ভারতে “তুফান” ছবির শুটিং শুরু হয়েছে।

অন্যদিকে, সিয়ামকে নিয়ে দেশেই শুরু হয়েছে “জংলি”র শুটিং। কিছুদিন আগে এই দুই ছবিরই প্রকাশিত পোস্টার লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই ফেলেছে। তবে এতদিন “জংলি”তে সিয়ামের সঙ্গে কাকে দেখা যাবে সেটি নিয়ে ছিল ধোঁয়াশা।

অবশেষে সেটিও জানা গেছে। ছবিটিতে সিয়ামের বিপরীতে দেখা যাবে সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলীকে।  একটি ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক এম রাহিম।

পরিচালক বলেন, “জংলি যে ধরণের গল্প। সেই গল্পের সঙ্গে সিয়ামের বিপরীতে বুবলীই বেশি মানানসই। তাই তাকেই চুক্তিবদ্ধ করা হয়েছে। বুবলী শুটিংও শুরু করেছেন। আশা করি, সবাই মিলে দারুণ কিছু উপহার দিতে পারব আমরা।”

এর আগে, সিয়ামের বিপরীতে রায়হান রাফীর ওয়েব ফিল্ম “টান”-এ বুবলীকে দেখা যায়। তাদের রসায়ন সে সময় পছন্দও করেন দর্শকরা। এবার এ জুটি প্রথমবার বড়পর্দার জন্য কাজ শুরু করতে যাচ্ছেন।

   

About

Popular Links

x