Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রথম দিনে কত আয় করলো ‘তুফান’?

বেশিরভাগ সিনেমা হলেই অগ্রিম টিকেট শেষ

আপডেট : ১৮ জুন ২০২৪, ০৫:১৯ পিএম

সর্বাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খানের ছবি ‘‘তুফান’’। ঈদে দেশের তিন ভাগের দুই ভাগ অর্থাৎ ১২৯টি সিনেমা হলে চলছে এ সিনেমাটি।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড। 

ঢালিউডে ঈদ মানেই শাকিব খানের সিনেমা। বরাবরের মতো এবারের ঈদেও দর্শকদের কাছে সবচেয়ে আলোচিত সিনেমার তালিকায় রয়েছে কিং খান অভিনীত সিনেমা।

শুরু থেকেই নানা কায়দায় “তুফান” সিনেমাটিকে আলোচনার তুঙ্গে থাকতে দেখা গেছে। রায়হান রাফী পরিচালিত আনকাট সেন্সর পাওয়া এ সিনেমা আলোচনায় শাকিব খানের বিশেষ লুকের কারণেও।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী।

আরও আছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রুপালি পর্দায়।

সবচয়ে বিস্ময়কর তথ্য হচ্ছে, অগ্রিম টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে তুফানের বেগে সব টিকেট “সোল্ড আউট”।  সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার এবং লায়ন সিনেমাস ছাড়াও বাংলাদেশে যত বড় বড় সিঙ্গেল স্ক্রিন রয়েছে সবখানে চলছে ‘‘তুফান’’। তাই দর্শক সাড়ার ভিত্তিতে আবারও কোনো রেকর্ড গড়তে পারে শাকিব অভিনীত এ সিনেমাটি।

তবে মুক্তির প্রথম দিনে সোমবার (১৭ জুন) ঠিক কত আয় করেছে তুফান, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি ।

তবে সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, ছবিটি প্রথম দিনে প্রায় ৬০ লাখ টাকা আয় করেছে। যদি সেটি সত্যি হয়, তাহরে এটি প্রথম দিনের আয়ের ক্ষেত্রে যেকোনো বাংলাদেশি সিনেমার রেকর্ড  ছাড়িয়ে গেছে।

   

About

Popular Links

x