Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রাজিলের জার্সি পরা মেহজাবীনের ছবিটি ‘এডিটেড’

ব্রাজিলের জার্সি পরিহিত ছবিটি ২০২২ বিশ্বকাপ চলাকালে ফেসবুক পেজে পোস্ট করেছিলেন মেহজাবীন

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৯:৪৪ এএম

কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে মেসিদের খেলা উপভোগ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর্জেন্টিনার জার্সি গায়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন মেহজাবীন। এরপর ছবিটা ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এর মধ্যে ব্রাজিলের জার্সি পরিহিত তার আরেকটি ছবি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা চলছে। কেউ কেউ দাবি করছেন, মেহজাবীন এক সময় ব্রাজিলের সমর্থক ছিলেন।

ব্রাজিলের জার্সি পরিহিত ছবিটি ২০২২ বিশ্বকাপ চলাকালে ফেসবুক পেজে পোস্ট করেছিলেন মেহজাবীন। ক্যাপশনে লিখেছিলেন, “মিশন হেক্সা?”

এ প্রসঙ্গে মেহজাবীন সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “ছবিটা এডিটেড ছিল। এডিটটা মজার লেগেছিল, তাই ফেসবুকে দিয়েছিলাম। আমি ব্রাজিলের ফ্যানদের কাছে জানতে চেয়েছিলাম, হেক্সা হবে? এটা একেবারেই মজার ছলে করেছিলাম। ওই জিনিসই আবারও ফেসবুকে ছড়াচ্ছে। ছবিটা এডিটেড, আসল ছবিটা আছে।”

তিনি জানান, টিভিসির ফটোশুটে নীল রঙের জামা পরে একটি ছবি তুলেছিলেন তিনি। ২০২২ সালে বিশ্বকাপে উন্মাদনার মধ্যে এক ব্রাজিল-ভক্ত ছবিটি সম্পাদনা করে ব্রাজিলের জার্সি জুড়ে দেন। ছবিটি দেখে ভীষণ মুগ্ধ হয়েছিলেন তিনি।

এর মধ্যে আরেক প্রশ্ন সামনে আসছে, মেহজাবীন কোন দলের সমর্থক? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি আর্জেন্টিনার সমর্থক। গত বিশ্বকাপেও মেসিদেরই সমর্থন করেছিলেন।

মেহজাবীন বলেন, “ফুটবলের খুব বেশি নিয়মকানুন আমি বুঝি না। তবে খেলাটা আমার ভালো লাগে। প্রতিটি বিশ্বকাপ পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত তৈরি হয়। একজন আরেকজনের সঙ্গে খুনসুটি করে-বিষয়টাই মজার।”

আর্জেন্টিনার সমর্থক মেহজাবীন বলেন, “যারা আর্জেন্টিনা সমর্থন করে না, তাদের যেন আঘাত করা না হয়। খেলাটাকে উপভোগ করা উচিত।”

   

About

Popular Links

x