Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

রবিবার দেশে আসবে কারিনার মরদেহ

মুন্সিগঞ্জের গজারিয়ায় নানার বাড়িতে তাকে দাফন করা হবে 

আপডেট : ১৬ মে ২০২৬, ০২:৫৯ পিএম

রবিবার (১৭ মে) কনটেন্ট অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ ভারত থেকে দেশে আনা হবে বলে জানিয়েছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। 

কারিনার বাবা কায়সার হামিদ জানান, মরদেহ দেশে আনার পর প্রথমে রাজধানীর বনানী ডিওএইচএসে তাদের বাসায় রাখা হবে। পরে বনানী ডিওএইচএস মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর সোমবার (১৮ মে) মরদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জের গজারিয়ায় কারিনার নানার বাড়িতে। সেখানে তাকে দাফন করা হবে। 

লিভারের জটিলতা নিয়ে এক সপ্তাহের বেশি সময় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন কারিনা। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ের ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শুক্রবার  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সামাজিকমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে। পরে ওটিটি ও নাটকের জগতেও নিজের জায়গা তৈরি করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। 

কারিনার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী, নির্মাতা ও ভক্তরা। 

   

About

Popular Links

x