Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

তবে কি বচ্চন পরিবার থেকে দূরে থাকছেন ঐশ্বরিয়া?

অনন্ত–রাধিকার বিয়েতে মেয়েকে নিয়ে আলাদা দেখা গেছে ঐশ্বরয়াকে

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৪:১৩ পিএম

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে উপস্থিত ছিলেন হলিউড থেকে বলিউড, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিশ্বের শীর্ষ ধনকুবেররা। সেই বিয়েতে বচ্চন পরিবার উপস্থিত থাকবে না, সেটাতো হতেই পারে না।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে হাজির হয়েছিলেন বিগ বি অমিতাভ। সঙ্গে ছিলেন অভিষেক বচ্চন, মেয়ে শ্বেতা বচ্চন নন্দা, নাতনি নব্য নভেলি নন্দাসহ পুরো পরিবার।

তবে তাদের সঙ্গে ঐশ্বরিয়া রাইকে দেখা যায়নি। তিনি মেয়ে আরাধ্যকে নিয়ে আলাদাভাবে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এমনকি পরিবারের সঙ্গে এক ফ্রেমে ছবিও তোলেননি ঐশ্বরিয়া।

তবে আলাদাভাবে ক্যামেরার সামনে বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিয়েছেন মা-মেয়ে। এমনকি পুরো অনুষ্ঠানে বচ্চন পরিবারের সঙ্গে স্পষ্ট দূরত্ব বজায় রেখে চলেন ঐশ্বরিয়া।

মেয়েকে সঙ্গে নিয়ে ঐশ্বরিয়ার আলাদা করে অনুষ্ঠানে আসা বচ্চন পরিবারে ভাঙনের গুঞ্জনকে যেন আরও একটু উস্কে দিল। নেটিজেনদের মনে প্রশ্ন, তাহলে কি ভেঙে যাচ্ছে ঐশ্বরিয়া-অভিষেকের সংসার?

অনুষ্ঠানে বচ্চন পরিবারের সঙ্গে স্পষ্ট দূরত্ব বজায় রেখে চলেন ঐশ্বরিয়া/এএনআই

জন সিনা থেকে শুরু করে কিম কারদাশিয়ান, অনেক বিখ্যাত তারকাই রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানটিকে আরও বিশেষ করে তুলেছিলেন। রজনীকান্ত থেকে শুরু করে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, শচীন টেন্ডুলকার, এমএস ধোনিকেও দেখা গেছে অনন্ত-রাধিকার বিয়েতে।

এই বিয়ের অনুষ্ঠানের ভিডিও এখন একের পর এক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে একটি ভিডিও নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। ওই ভিডিওতে অমিতাভ বচ্চনের পুত্রবধূ ঐশ্বরিয়া রাইকে রেখার সঙ্গে গল্প করতে দেখা গেছে।

   

About

Popular Links

x