Friday, October 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

আমিরের সিনেমা নিয়ে রসিকতা করলেন বলিউড বাদশা শাহরুখ

আবুধাবীতে অনুষ্ঠিত আইফা-২০২৪ এর সঞ্চালনা করার সময় এমন রসিকতা করেন শাহরুখ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১২:২১ পিএম

৫৮ বছর বয়সে পা রেখেও বলিউডের প্রাণ হয়ে রয়েছেন শাহরুখ খান। পর্দায় তার উপস্থিতি দর্শকদের কিছু মুহূর্তের জন্য স্তম্ভিত করে দেয়। অভিনয়ের পাশাপাশি সঠিক জায়গায় সঠিক কথা বলায়ও পারদর্শী তিনি। তার কথা বলার ভঙ্গিতে পাগল পুরো সিনেমা জগত। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হয়ে গেল বলিউড সিনেমার সর্বোচ্চ অ্যাওয়ার্ড অনুষ্ঠান ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস (আইফা)। ২ দিন ব্যাপী এই অনুষ্ঠানে হোস্টের দায়িত্ব পালন করেন শাহরুখ। সেখানেই কথা প্রসঙ্গে আমির খানের সিনেমা নিয়ে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানটিতে সঞ্চালনায় শাহরুখের সঙ্গি ছিলেন ভিকি কোশাল। সঞ্চালনা করার এক পর্যায়ে শাহরুখ বলেন, “বলিউডের যে কোনো বড় মাপের সিনেমার প্রস্তাব প্রথম আমার কাছেই আসে। আমি ফিরিয়ে দিলে তা অন্য অভিনেতাদের কাছে যায়।” তার এ কথা বলার প্রতিউত্তরে একের পর এক ছবির নাম বলতে শুরু করেন ভিকি। তার মধ্যে এক পর্যায়ে ওঠে আসে আমির খান অভিনীত “লাল সিং চাড্ডা” সিনেমার নাম। এর জবাবে বলিউড বাদশা রসিকতা করে বলেন যে এই সিনেমায় আমিরের কাজ করা উচিত হয়নি। কথাটি যে তিনি মজার ছলেই বলেছিলেন তা বুঝাতে আমিরকে ইঙ্গিত করে তার প্রতি ভালোবাসা ব্যক্ত করেন শাহরুখ।

   

About

Popular Links

x