Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

একই মঞ্চে গাইবেন বাংলাদেশের ৪ রক লিজেন্ড

কনসার্টটি অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৫:০২ পিএম

ব্যান্ড সঙ্গীতের স্বর্ণালি সময় ধরা হয় নব্বই দশককে। তখন ব্যান্ডগুলো নিত্যনতুন অ্যালব্যামে থাকতো কালজয়ী যত গান। শ্রোতারাও নিজেদের সঙ্গে এসব কালজয়ী গানের ক্যাসেট কিনে রাখতেন।

সেই নব্বই দশক থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে ব্যান্ডের জনপ্রিয়তা। নব্বই দশক থেকে এখন পর্যন্ত জনপ্রিয়তার শির্ষে রয়েছে- গুরু জেমস, হাসান, মাইলস ও বাপ্পা মজুমদারের “দলছুট”। এই চারটি ব্যান্ড নিয়ে কনসার্টের ঘোষণা দিয়েছে “ব্লু ব্রিক কমিউনিকেশন” নামে একটি প্রতিষ্ঠান।

“ঢাকা রেট্রো” শিরোনামের এ কনসার্টটিতে গাইবেন- নগরবাউল জেমস, হাসানের আর্ক, মাইলসের হামিন আহমেদ ও বাপ্পা মজুমদারের দলছুট। ব্লু ব্রিক কমিউনিকেশনের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য, “ঢাকা রেট্রো” কনসার্টটি অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর ঢাকার পূর্বাচলের ঢাকা অ্যারেনায়। গেট সেট রকে ইতোমধ্যে শুরু হয়ে গিছে টিকেট বিক্রি। টিকেট পাওয়া যাচ্ছে দুইটি ক্যাটাগরিতে- ভিআইপি ২,৪০০ টাকা, সাধারণ ১,৪০০ টাকা। কনসার্টটি শুরু হবে বিকেল ৫টায়।

   

About

Popular Links

x