Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

মা হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন দীপিকা

‘সিংগম এ্যাগেইন’ সিনেমার প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠান দেখা যাবে এই অভিনেত্রীকে

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৪২ পিএম

গত ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এর পর থেকে রনবীর সিং প্রকাশ্যে আসলেও দীপিকাকে কোথাও দেখা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মাতৃত্বকালীন হাস্যরসাত্মক পোস্ট করেছেন তিনি। হাসপাতাল থেকে বাড়ি ফিরে নবাগতকে নিয়ে রীতিমত ঘরবন্দি রয়েছেন দীপিকা। তবে নবাগত জন্মের প্রায় এক মাস পর প্রকাশ্যে আসতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা।

সোমবার (৭ অক্টোবর) মুম্বায়ের নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টারে আয়োজন করা হবে রোহিত শেট্টি পরিচালিত “সিংগম এ্যাগেইন” সিনেমার প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠান। সেখানে রনবীর সিং, অজয় দেবগান, অক্ষয় কুমার, কারিনা কাপুরের ও টাইগার শ্রফের সঙ্গে উপস্থিত থাকবেন দীপিকা। তাই ধরাই যায় এই অনুষ্ঠানের প্রধান কেন্দ্রবিন্দুতে থাকবেন দীপিকা।

জানা গেছে, অন্তঃস্বত্তা অবস্থায় এ ছবির শ্যুটিং করেছিলেন দীপিকা। আগামী ১ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

   

About

Popular Links

x