Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টেস্ট হারের পর মন ভালো করতে আনুস্কাকে সঙ্গে নিয়ে যেখানে গেলেন কোহলি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে কোহলি-আনুস্কাকে একসঙ্গে দেখা যায়

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৭:৪৫ পিএম

ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড ব্যবধানে হেরেছে ভারত। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৪৬ রানেই গুটিয়ে যায় ভারত। ফলে দ্বিতীয় ইনিংসে ভালো রান করলেও হারের স্বাদ নিতে হয় কোহলিদের। স্বাভাবিকভাবেই এটি নিয়ে ভারত ক্রিকেট দলের ক্রিকেটারদের মন কিছুটা খারাপ যাচ্ছে। আর এরই মাঝে টেস্ট হারার পরের দিনই মন ভালো করতে স্ত্রী আনুস্কাকে সঙ্গে নিয়ে মুম্বাইতে কৃষ্ণ দাসের কীর্তন শুনতে গেলেন বিরাট কোহলি। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।

প্রথম টেস্ট বাজেভাবে হারার পর টেস্ট দলের অধিকাংশ খেলোয়াড়রা পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে যান। সেখান থেকেই বিরাট কোহলি চলে আসেন মুম্বাই। এদিন কীর্তন শুনতে গিয়ে আনুস্কা শর্মাকে রীতিমত হাততালি দিয়ে, মাথা নেড়ে কৃষ্ণ দাসের সঙ্গে তাল মেলাতে শোনা যায়। অন্যদিকে পাশে বসে থাকেন বিরাট কোহলি। তাকেও ভিডিওতে হাততালি দিতে দেখা যায়। বেশ ভিড় হয়েছিল এদিন। কেউ তাদের মতোই গান গেয়ে, হাততালি দিয়ে উপভোগ করেন কীর্তন। কেউ আবার নাচ করেন। কেউ আবার চুপচাপ বসে শোনেন। এদিনের একাধিক ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

   

About

Popular Links

x