Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘ভোট চাওয়া তো ফকিরের কাজ, আপনার কাজ না….’

মোস্তফা সরয়ার ফারুকীর রাজনৈতিক নতুন সিরিজ ‘৮৪০’ খুব শিগরই মুক্তি পাচ্ছে

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ পিএম

মোস্তফা সরয়ার ফারুকীর রাজনৈতিক নতুন সিরিজ “৮৪০“ খুব শিগরই মুক্তি পাচ্ছে বলে জানা গেছে। শুক্রবার (৭ ডিসেম্বর) সিরিজটির ট্রেলার মুক্তি পেয়েছে। সিরিজটিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান। তাকে বলতে শোনা যায়, “ওই ফকিন্নির পুত গো কাছে আমি কি ভোট চামু?” এর জবাবে সিরিজটির অভিনেতা আশুতোষ সুজন বলেন “ভোট চাওয়া তো ফকিরের কাজ, আপনার কাজ না….”

সিরিজটি প্রসঙ্গে দেওয়া ফেসবুক পোস্টে ফারুকী লিখেছিলেন, “আগের অন্তর্বর্তীকালীন সরকারের সময় বানাই “৪২০”। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। যেটার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম, এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে এটা কোন সাহসে বানালাম?”

শুক্রবার ট্রেলার ফেসবুকে পোস্ট করে ফারুকী লিখেছেন, “গত শীতে আমরা যখন এটা শুটিং করছিলাম তখনো জানি না, আদৌ এটা দেখানো যাবে কি না। আর আজকে “৮৪০”-এর ট্রেলার আপনাদের সাথে শেয়ার করছি। আবেগে কাবু হওয়ার কারণে একটা ভালো ক্যাপশনও লিখতে পারলাম না। অনুগ্রহ করে ট্রেলার দেখুন।”

ট্রেলারে দেখা গেছে নাসির উদ্দিন খান, আশুতোষ সুজন, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকে।

   

About

Popular Links

x