Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

রণবীর কাপুরের সঙ্গে একফ্রেমে মেহজাবীন

সৌদি আরবে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হলিউড-বলিউড তারকাদের মেলা, সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মেহজাবীন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম

দেশের গণ্ডি পেরিয়ে এখন দেশের বাইরেও বেশ সুনাম কুড়াচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা “সাবা”। সিনেমাটি সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে। গত বৃহস্পতিবার দেশটির জেদ্দা শহরের কালচার স্কয়ারে শুর হয় এই চলচ্চিত্র উৎসবটির চতুর্থ আসর। ১০ দিনের এ আসরে হলিউড ও বলিউডের নামজাদা তারকারা অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও।

কানাডা, কোরিয়া, ইন্দোনেশিয়ার পর এবার সৌদি আরবেও দেশের চলচ্চিত্রকে প্রতিনিধিত্ব করলেন মেহজাবীন। সঙ্গে নিজের বাঙালিয়ানা সাজেও ধরে রাখেন নিজের পরিচিতি। শুধু তাই নয়, রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হলিউড তারকাদের পর এবার অ্যানিমেল খ্যাত বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গিয়েছে মেহজাবীনকে।

মেহজাবীন তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজের কিছু ছবি শেয়ার করেন যেখানে দেখা যাচ্ছে রণবীর কাপুরের সেলফিতে মেহজাবীন।

উল্লেখ্য, ‘‘সাবা’’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমাটি নির্বাচিত হয়েছে এবারের আসরের প্রতিযোগিতা বিভাগে। এবারের আসরে ৮১টি দেশের ১২০টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে। জানা গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে ‘‘সাবা’’। শুধু তাই নয়, এবারে উৎসবে সিনেমাটির তিনটি প্রদর্শনী রাখা হয়েছে।

   

About

Popular Links

x