Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চঞ্চল চৌধুরীকে নিয়ে ভারতীয় সংবাধমাধ্যমে অপপ্রচার

‘চঞ্চল চৌধুরীকে গৃহবন্দি করে রাখা হয়েছে’- এমন দাবি করে সংবাদ প্রকাশ করেছে ভারতের একাধিক সাংবাদমাধ্যম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পিএম

“অভিনেতা চঞ্চল চৌধুরীকে গৃহবন্দি করে রাখা হয়েছে”- এমন দাবি করে সংবাদ প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক সাংবাদমাধ্যম। মুহূর্তেই তা ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে অভিনেতা জানিয়েছেন, এইসব সংবাদ একেবারেই ভিত্তিহীন ও মিথ্যা।

বুধবার (১১ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের সন্ধ্যায় দৈনিক সংবাদ প্রতিদিনের “এক্সক্লুসিভ” প্রতিবেদনে প্রথমে এই তথ্য দাবি করা হয়। এরপর একে একে হিন্দুস্থান টাইমস, নিউজ ১৮, টিভি ৯, এই সময়, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাসহ একাধিক সংবাদমাধ্যমে চঞ্চলের “গৃহবন্দির” খবর প্রকাশ করা হয়।

আনন্দবাজার লিখেছে, সেসব খবরে বলা হয়েছিল “বড় পর্দার ‘মৃণাল সেন’ (চঞ্চল চৌধুরী) নিউইয়র্ক যাচ্ছিলেন। তার সফর বাতিল করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সেদিন বিমান থেকে নামিয়ে চঞ্চলকে বাড়িদতে ফেরত পাঠান হয়। এরপর থেকে ঢাকায় নিজের বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়েছে অভিনেতা চঞ্চলকে।”

এই খবরের সত্যতা জানতে চঞ্চল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে দৈনিক আনন্দবাজার। আনন্দবাজারকে চঞ্চল বলেন, “আমি নিরাপদে আছি, ওগুলো মিথ্যা খবর।”

গত ১৫ অগাস্ট কলকাতায় মুক্তি পেয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত “পদাতিক” সিনেমা। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি চঞ্চলকে পর্দায় হাজির করছেন প্রখ্যাত নির্মাতা মৃণাল সেন রূপে। সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতন হলে, ঢাকায় “পদাতিকর” মুক্তি আটকে যায়। গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের “তুফান” সিনেমা। সেখানে পুলিশের গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল।

   

About

Popular Links

x