Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৬ বছর বয়সে প্রাণ হারালেন ‘বেবি ড্রাইভার’ জোসেফ মিক

‘বেবি ড্রাইভার’ সিনেমায় অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম

মাত্র ১৬ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ হলিউড অভিনেতা জোসেফ মিক। “বেবি ড্রাইভার” সিনেমায় অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পিপল ম্যাগাজিন জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আলাবামার ভেস্তাভিয়া হিলস এলাকায় চলন্ত গাড়ি থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

জেফারসন কাউন্টি করোনার অফিস বলেছে, ১৯ ডিসেম্বর ভেস্তাভিয়া হিলসের ক্যানিয়ন রোডের ১৯০০ ব্লকে চলন্ত গাড়ি থেকে পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছিলাম। সেখানে গিয়ে আমরা ১৬ বছর বয়সী হাডসন জোসেফ মিক নামক এক তরুণের পরিচয় নিশ্চিত করি। তার মুখমণ্ডল থেঁতলে গিয়েছিল। এছাড়া শরীরের অন্যান্য জায়গাতেও জখম পাওয়া গেছে।

শনিবার নিহত মিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, “মিক এই পৃথিবীতে অল্প সময় নিয়ে এসেছিলেন। কিন্তু এই অল্প সময়ে তার অর্জন মনে রাখার মতো।”

২০১৪ সালে মাত্র ৬ বছর বয়সে অভিনয়জীবন শুরু হয় জোসেফ মিকের। ২০১৭ সালে এডগার রাইট পরিচালিত “বেবি ড্রাইভার” সিনেমায় নজর কাড়েন। এছাড়া তিনি জনপ্রিয় টেলিভিশন সিরিজ “ম্যাকগাইভার” রিবুট সিরিজেও অভিনয় করেন।

   

About

Popular Links

x