Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

অসুস্থ হয়ে হাসপাতালে শাকিরা, বাতিল কনসার্ট

হাসপাতালে ভর্তি হওয়ার পর একটি কনসার্ট বাতিল করেছেন কলোম্বিয়ান এই সঙ্গীতশিল্পী

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭ এএম

অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর একটি কনসার্ট বাতিল করেছেন কলোম্বিয়ান সঙ্গীতশিল্পী শাকিরা।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি জানান, তার উদরে সমস্যা হওয়ায় পেরুর লিমার কনসার্টে যেতে পারছেন না।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, শাকিরা এখন কোনো অনুষ্ঠানে গান গাওয়ার পরিস্থিতিতে নেই বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বিবৃতিতে এই সঙ্গীতশিল্পী বলেন, “আমি খুবই দুঃখিত যে আজ মঞ্চে উঠতে পারবো না। পেরুভিয়ান দর্শকদের সঙ্গে একত্রিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর একটি কনসার্ট বাতিল করেছেন কলোম্বিয়ান সঙ্গীতশিল্পী শাকিরা/সংগৃহীত

শুক্রবার সন্ধ্যায় পেরুতে যান শাকিরা। সেখানে কনসার্টে রবি ও সোমবার তার গান গাওয়ার কথা ছিল। দক্ষিণ আমেরিকা ট্যুরে দ্বিতীয় দেশ হিসেবে পেরুতে পা রেখেছেন এই শিল্পী। এর আগে ব্রাজিলে পারফর্ম করেন বিশ্বখ্যাত এই তারকা। এরপর কানাডা ও ব্রাজিল যাবেন তিনি।

লাতিন ভক্তদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত হওয়ার কথা জানিয়েছেন তিনি। লিমায় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করতে দেখা গেছে ভক্তদের।

শনিবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এমন আবেগঘন অভ্যর্থনার জন্য ধন্যবাদ, লিমা।”

খুবই দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন শাকিরা। বিবৃতিতে বলেন, “যত দ্রুত সম্ভব এই শোতে আমি পারফর্ম করতে চাই। নতুন একটি তারিখ নির্ধারণে আমার টিম কাজ করছে।”

   

About

Popular Links

x